শিরোনাম

ঈদুল আজহার ফিরতি যাত্রায় মাস্ক পরার অনুরোধ রেল মন্ত্রণালয়ের

: বালাগঞ্জের আওয়াজ
প্রকাশ: ২০২৫-০৬-০৮

পবিত্র ঈদুল আজহার ছুটির শেষে ট্রেনে ফিরতি যাত্রায় যাত্রীদের স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানানো হয়েছে। বিশেষভাবে সকলকে মাস্ক পরিধানের অনুরোধ জানিয়েছে রেলপথ মন্ত্রণালয়।

রোববার, ৮ জুন, এক বিজ্ঞপ্তিতে জানানো হয়—সম্প্রতি দেশে কোভিড-১৯ সংক্রমণের হার কিছুটা বেড়ে যাওয়ায় জনসমাগমপূর্ণ এলাকায় সতর্ক থাকার পরামর্শ দিয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। বিশেষ করে বয়স্ক ও অসুস্থ ব্যক্তিদের ভিড় এড়িয়ে চলতে বলা হয়েছে।

এই সতর্কতার ভিত্তিতে রেল কর্তৃপক্ষ ঈদের পর যাত্রীদের ট্রেনযাত্রায় মাস্ক ব্যবহার এবং স্বাস্থ্যবিধি মেনে চলার অনুরোধ জানিয়েছে।

অন্যদিকে, ঈদের কারণে একদিন বন্ধ থাকার পর আবারও চালু হয়েছে মেট্রোরেল পরিষেবা। রোববার সকাল ৮টা ৩০ মিনিট থেকে রাজধানীর যাত্রীরা স্বাভাবিক নিয়মে মেট্রোরেল ব্যবহার করছেন।

তবে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) জানিয়েছে, মেট্রোরেলে কোরবানির পশুর চামড়া, কাঁচা কিংবা রান্না করা মাংস বহন সম্পূর্ণভাবে নিষিদ্ধ। প্রতিটি স্টেশনের প্রবেশপথে যাত্রীদের তল্লাশি করা হচ্ছে, এবং এসব জিনিস বহনকারী যাত্রীদের স্টেশনে প্রবেশে বাধা দেওয়া হচ্ছে।

আগামীকাল, ৯ জুন থেকে মেট্রোরেল চলবে সরকারি ছুটির দিনের সময়সূচি অনুযায়ী।

error: Content is protected !!