শিরোনাম

সাহসিকতার স্বীকৃতি পেলেন সাংবাদিক মিঠু দাস জয়

: এস এস হেলাল
প্রকাশ: ২০২৫-০৮-০৪
ছবি: সংগৃহীত

 

সাংবাদিকতার মাঠে সাহসিক ভূমিকার জন্য সম্মাননা পেলেন দৈনিক কালবেলার সিলেট ব্যুরো প্রধান মিঠু দাস জয়। ‘সাহসী জুলাই সাংবাদিক’ সম্মাননায় তাকে ভূষিত করেছে বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্ট ও তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়।

২০২৪ সালের ১ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত সময়কালে পেশাগত দায়িত্ব পালনকালে সাহসিকতা ও ইতিবাচক ভূমিকার জন্য এ স্বীকৃতি দেওয়া হয়।

রোববার (৩ আগস্ট) রাজধানীর তথ্য ভবনে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সম্মাননা তুলে দেন তথ্য উপদেষ্টা মাহফুজ আলম। এ সময় আরও উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এবং তথ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব কাউসার আহম্মেদ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ আবদুল্লাহ। এছাড়াও অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রধান তথ্য কর্মকর্তা নিজামূল কবীর, গণযোগাযোগ অধিদপ্তরের মহাপরিচালক ফায়জুল হক, প্রেস ইনস্টিটিউট বাংলাদেশের মহাপরিচালক ফারুক ওয়াসিফ প্রমুখ।

উল্লেখ্য, মিঠু দাস জয় দীর্ঘদিন ধরে সাংবাদিকতা পেশায় সক্রিয়ভাবে যুক্ত রয়েছেন। বিভিন্ন জাতীয় ও আঞ্চলিক ইস্যুতে মাঠে থেকে কাজ করে সুনাম কুড়িয়েছেন। সর্বশেষ ২ আগস্ট পেশাগত দায়িত্ব পালনকালে গুলিবিদ্ধ হয়ে আহত হন তিনি।

সাংবাদিকতায় সাহসিক ভূমিকার স্বীকৃতি হিসেবে এর আগেও তিনি বিভিন্ন পুরস্কার ও সম্মাননায় ভূষিত হয়েছেন।

error: Content is protected !!