ছবি সংগৃহীত
আলজেরিয়ার রাষ্ট্রদূত আবদেল ওহাব সালদানি একটি প্রতীকী নৌকা উপহার দিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খানকে। বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার জন্ম দিয়েছে।
রোববার (২ নভেম্বর) সকালে নিজের ফেসবুক প্রোফাইলে ফাওজুল কবির খান লেখেন, আলজেরিয়ার জাতীয় দিবসের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার সময় দূতাবাসের পক্ষ থেকে পালতোলা নৌকার প্রতিকৃতি উপহার পান তিনি।
তিনি বলেন, “উপহারটি কূটনৈতিক সৌজন্যের অংশ, এর সঙ্গে আওয়ামী লীগের প্রতীকের কোনো সম্পর্ক নেই।”
ফেসবুক পোস্টে উপদেষ্টা জনমত জানতে চান— উপহারটি আলজেরিয়ার দূতাবাসে ফেরত পাঠাবেন, সরকারি তোশাখানায় জমা দেবেন, প্রবীণ নিবাসে রাখবেন নাকি নিজে সংরক্ষণ করবেন।
