নির্বাচনে মানতে হবে সিলেট পুলিশের যেসব নির্দেশনা

: বালাগঞ্জের আওয়াজ
প্রকাশ: ২০২৬-০২-১১
{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"square_fit":1,"transform":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false}

সিলেটে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে কঠোর নিরাপত্তা ব্যবস্থার প্রস্তুতি নিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। ভোটগ্রহণ কেন্দ্র থেকে শুরু করে পুরো নির্বাচনী এলাকায় জোরদার নিরাপত্তা নিশ্চিত করা হচ্ছে। নির্বাচনকে সামনে রেখে সিলেট মহানগর পুলিশ (এসএমপি) সাত দফা নির্দেশনা জারি করেছে এবং তা যথাযথভাবে মেনে চলতে সবার প্রতি আহ্বান জানিয়েছে। নির্দেশনা অমান্য করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ।

ভোটগ্রহণের দিন থেকে শুরু করে আগামী ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত মাঠে সক্রিয় থাকবেন নির্বাহী ম্যাজিস্ট্রেটরা। তারা মোবাইল কোর্ট পরিচালনার মাধ্যমে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন প্রতিরোধ, অপরাধ দমন এবং সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করবেন।

মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) সিলেট মহানগর পুলিশ কমিশনার আব্দুল কুদ্দুছ চৌধুরী এসব তথ্য নিশ্চিত করেন।

পুলিশ জানায়, কোনো নির্বাচনী এলাকার ভোটার অন্য নির্বাচনী এলাকার ভোটকেন্দ্রের আশপাশে অবস্থান করতে পারবেন না। এমন পরিস্থিতিতে কাউকে পাওয়া গেলে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে। একই সঙ্গে ভোটারদের ভোটকেন্দ্রে যেতে বাধা দেওয়া বা ভয়ভীতি প্রদর্শনের প্রমাণ পাওয়া গেলে সংশ্লিষ্ট ব্যক্তি বা গোষ্ঠীর বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

ভোট প্রদান শেষে ভোটারদের কেন্দ্রের আশপাশে অযথা অবস্থান না করার আহ্বান জানিয়েছে পুলিশ। এছাড়া অনুমোদনহীন কোনো যানবাহন চলাচল সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে। নির্বাচনী বিধি অনুযায়ী ভোটারদের মুখমণ্ডল স্পষ্টভাবে প্রদর্শন করতে হবে এবং মুখ ঢেকে বা বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি করে ভোটের লাইনে দাঁড়ানো যাবে না।

পুলিশ আরও জানায়, উস্কানিমূলক বক্তব্যে বিভ্রান্ত না হওয়া এবং যাচাই-বাছাই ছাড়া কোনো তথ্য সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার না করার জন্য সবাইকে সতর্ক থাকতে হবে। ভোটের দিন সন্দেহজনক ব্যক্তি, বস্তু বা পরিস্থিতি দেখা গেলে দ্রুত পুলিশ বা নিকটস্থ আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে যোগাযোগ করার আহ্বান জানানো হয়েছে।

নির্বাচনকালীন নাগরিক নিরাপত্তা নিশ্চিত করতে সিলেট মহানগর পুলিশের জরুরি সেবা ‘জিনিয়া’ অ্যাপ ব্যবহারের পাশাপাশি হটলাইন নম্বর ০১৩৩৯-৯১১৭৪২-এ যোগাযোগ করার জন্য নাগরিকদের অনুরোধ জানিয়েছে পুলিশ।

error: Content is protected !!