শনিবার বসছে বিসিবির বোর্ড সভা, ভিডিও কলে থাকবেন বুলবুল

: অনলাইন ডেস্ক
প্রকাশ: ২০২৫-০৮-০৬
ছবি: সংগৃহীত

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পর্ষদের পরবর্তী সভা অনুষ্ঠিত হবে আগামী শনিবার। সভায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে অংশ নেবেন বোর্ড সভাপতি আমিনুল ইসলাম বুলবুল, যিনি বর্তমানে পরিবারের সঙ্গে ব্যক্তিগত সফরে অস্ট্রেলিয়ায় রয়েছেন। একইভাবে দেশের বাইরে থাকায় ভার্চুয়ালি যুক্ত হবেন আরেক পরিচালক ফাহিম সিনহাও।

সভায় বিপিএল নিয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার কথা রয়েছে। সম্ভাবনা রয়েছে—আগামী আসর থেকে টুর্নামেন্টটির আয়োজনের দায়িত্ব কোনো স্পোর্টস ম্যানেজমেন্ট প্রতিষ্ঠানের হাতে দেওয়ার। বিষয়টি নিয়ে আলোচনা শেষে সিদ্ধান্ত চূড়ান্ত করবেন পরিচালকরা।

এ ছাড়া আলোচনায় আসবে ঘরোয়া ক্রিকেট, এশিয়া কাপ, নারী ক্রিকেটসহ আয়-ব্যয়ের বিভিন্ন দিক।

error: Content is protected !!