শিরোনাম

এক শতাব্দী পার হলেও শিশুর জন্ম হয়নি ভ্যাটিকানে

: অনলাইন ডেস্ক
প্রকাশ: ২০২৫-০৮-০৮
ছবি: সংগৃহীত

বিশ্বজুড়ে যখন জন্মহার হ্রাস নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে, তখন ইউরোপের এক দেশ ব্যতিক্রমী কারণে আলোচনায় এসেছে—ভ্যাটিকান সিটি। বিশ্বের সবচেয়ে ছোট স্বাধীন রাষ্ট্রটি ১৯২৯ সালে প্রতিষ্ঠার পর থেকে গত ৯৬ বছরে একটিও শিশুর জন্ম হয়নি দেশটিতে।

ভ্যাটিকানে স্থায়ীভাবে বসবাসকারী মানুষের সংখ্যা খুবই কম এবং প্রায় সবাই ধর্মীয় ও প্রশাসনিক দায়িত্বে নিয়োজিত। দেশটির নাগরিকত্ব দেওয়া হয় শুধুমাত্র চাকরির ভিত্তিতে এবং কাজের মেয়াদ শেষে তা বাতিল হয়ে যায়। পরিবার গঠন কিংবা সন্তান জন্মদানের সুযোগ তাই প্রায় নেই বললেই চলে।

এছাড়া, ভ্যাটিকানে কোনো হাসপাতাল না থাকায় গর্ভবতী নারীদের সন্তান প্রসবের জন্য বাইরে যেতে হয়। ফলে জন্ম নেওয়া শিশুটিও ভ্যাটিকানের নাগরিকত্ব পায় না।

বিশ্বের ইতিহাসে এমন নজিরবিহীন অবস্থা তৈরি করে জন্মহীনতার এক অনন্য রেকর্ড ধরে রেখেছে ভ্যাটিকান সিটি।

error: Content is protected !!