ঈদে অতিথি আপ্যায়নে ঘরেই তৈরি করুন সুস্বাদু কুনাফা

: বালাগঞ্জের আওয়াজ
প্রকাশ: ২০২৬-০৩-১৯

ঈদে অতিথি আপ্যায়নে ভিন্ন স্বাদের মিষ্টান্ন হিসেবে কুনাফা এখন বেশ জনপ্রিয় হয়ে উঠেছে বাংলাদেশেও। মধ্যপ্রাচ্যের এই সুস্বাদু ডেজার্ট ঘরেই খুব সহজে তৈরি করা যায়। চলুন জেনে নেওয়া যাক সহজ একটি কুনাফা রেসিপি—

উপকরণ:

  • লাচ্ছা সেমাই – ১ প্যাকেট

  • মাখন বা ঘি – আধা কাপ

  • তরল দুধ – ১ কাপ

  • কনডেন্সড মিল্ক – পরিমাণমতো

  • কর্ন ফ্লাওয়ার – ২ টেবিল চামচ

  • চিনি – স্বাদমতো

  • বাদাম কুচি – সাজানোর জন্য

প্রস্তুত প্রণালি:
প্রথমে একটি প্যানে সামান্য ঘি গরম করে তাতে বাদাম কুচি হালকা করে ভেজে তুলে রাখুন। এরপর একই প্যানে লাচ্ছা সেমাই দিয়ে দিন। সেমাইয়ের সঙ্গে চিনি ও গুঁড়া দুধ মিশিয়ে ভালোভাবে নেড়ে ভাজুন, যতক্ষণ না হালকা বাদামি রং হয়। হয়ে গেলে নামিয়ে রাখুন।

অন্য একটি পাত্রে দুধ, কনডেন্সড মিল্ক, গুঁড়া দুধ ও কর্ন ফ্লাওয়ার একসঙ্গে মিশিয়ে কম আঁচে জ্বাল দিন। মিশ্রণটি ঘন হয়ে এলে নামিয়ে নিন।

এবার একটি সার্ভিং ডিশে ভাজা সেমাইয়ের অর্ধেক ছড়িয়ে দিন। তার ওপর দুধের ঘন মিশ্রণ ঢেলে দিন। এরপর বাকি সেমাই দিয়ে উপরের স্তর তৈরি করুন।

সবশেষে পাত্রটি ফ্রিজে অন্তত ২ ঘণ্টা রেখে ঠান্ডা করুন। পরিবেশনের আগে উপরে ভাজা বাদাম ছড়িয়ে দিন।

এভাবেই সহজ উপায়ে তৈরি হয়ে যাবে মজাদার কুনাফা, যা ঈদের দিনে অতিথি আপ্যায়নে এনে দেবে ভিন্ন স্বাদ।

error: Content is protected !!