৫ আগস্ট ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’: ব্যাংক ও পোশাক কারখানাসহ দেশজুড়ে ছুটি

: বালাগঞ্জের আওয়াজ
প্রকাশ: ২০২৫-০৮-০৪
ছবি: সংগৃহীত

সারা দেশে আগামী মঙ্গলবার, ৫ আগস্ট তফসিলি ব্যাংকসমূহ বন্ধ থাকবে। ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ উপলক্ষে সরকার ঘোষিত ছুটির দিন হওয়ায় বাংলাদেশ ব্যাংক এ সিদ্ধান্ত নিয়েছে।

বৃহস্পতিবার (১৭ জুলাই) বাংলাদেশ ব্যাংকের ‘ডিপার্টমেন্ট অব অফসাইট সুপারভিশন’ থেকে এ বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি করা হয়।

এর আগে, ২ জুলাই মন্ত্রিপরিষদ বিভাগ থেকে প্রকাশিত এক প্রজ্ঞাপনে ৫ আগস্টকে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ হিসেবে ঘোষণা করে সরকারি ছুটি ঘোষণা করা হয়। সেই অনুযায়ী দেশের সকল অফিস-আদালতের পাশাপাশি তফসিলি ব্যাংকসমূহও ছুটির আওতায় থাকবে।

বাংলাদেশ ব্যাংকের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ৫ আগস্ট ছুটির দিন হিসেবে দেশের সব তফসিলি ব্যাংক বন্ধ থাকবে। ব্যাংক লেনদেনে জড়িত সবাইকে আগেভাগে প্রয়োজনীয় প্রস্তুতি নিতে এবং আর্থিক লেনদেন পরিকল্পনা করে নিতে বলা হয়েছে।

এদিন ব্যাংকের পাশাপাশি দেশের সব পোশাক কারখানাও বন্ধ থাকবে।

প্রসঙ্গত, ২০২৪ সালের ৫ আগস্ট বাংলাদেশের ইতিহাসে একটি উল্লেখযোগ্য দিন হিসেবে স্থান করে নিয়েছে। বছরের পর বছর দমন-পীড়ন, ভোট কারচুপি, দুর্নীতি ও স্বৈরশাসনের বিরুদ্ধে লড়াইয়ের মাধ্যমে জনগণ বিজয় অর্জন করে। দীর্ঘ এক যুগ রাষ্ট্রক্ষমতায় থাকা শেখ হাসিনা শেষ পর্যন্ত দেশত্যাগে বাধ্য হন এবং আওয়ামী লীগ সরকার ক্ষমতা হারায়। এই দিন গণতন্ত্র পুনরুদ্ধারের পথ উন্মুক্ত করে দিয়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা।

error: Content is protected !!