দেওয়ান বাজার ইউনিয়ন ওয়ার্ড ফুটবল চ্যাম্পিয়ন লীগ-২০২৬ এর ফাইনাল সম্পন্ন: চ্যাম্পিয়ন ৭নং ওয়ার্ড

: বালাগঞ্জের আওয়াজ
প্রকাশ: ২০২৬-০৬-০৬

বালাগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী দেওয়ান আব্দুর রহিম হাই স্কুল এন্ড কলেজ মাঠে অনুষ্ঠিত হয়েছে দেওয়ান বাজার ইউনিয়ন ওয়ার্ড ফুটবল চ্যাম্পিয়ন লীগ-২০২৬ এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে ।
শুক্রবার (৫ জুন) বিকেলে দেওয়ান বাজার সবুজ দল এফসির আয়োজনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
ফাইনাল খেলায় ১নং ওয়ার্ড ও ৭নং ওয়ার্ড মুখোমুখি হয়। নির্ধারিত সময়ে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলা অমীমাংসিত থাকলে ট্রাইব্রেকারে ১নং ওয়ার্ডকে পরাজিত করে ৭নং ওয়ার্ড চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। ৮নং ওয়ার্ড ফুটবল দল তৃতীয় স্থান লাভ করে।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে দেওয়ান বাজার সবুজ দল এফসির সভাপতি ইঞ্জিনিয়ার লোকমান আহমদ সভাপতিত্ব করেন এবং সিলেট জেলা ধারাভাষ্যকার সমিতির সাধারণ সম্পাদক জুয়েল আহমদ নুর ও দেওয়ান বাজার ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল আলম পিন্টু অনুষ্ঠান পরিচালনা করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব এম এ মালিক। তিনি খেলা উপভোগ করেন এবং বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন। বক্তব্যে তিনি যুব সমাজকে মাদক ও অপরাধমুক্ত রাখতে খেলাধুলার গুরুত্ব তুলে ধরে বলেন, শারীরিক সুস্থতা, মানসিক বিকাশ এবং সুন্দর সমাজ গঠনে খেলাধুলার বিকল্প নেই।
বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন ও উপস্থিত ছিলেন বালাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেদী হাসান, দেওয়ান বাজার ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আ.ফ.ম. শামীম, দেওয়ান আব্দুর রহিম দ্বিপাক্ষিক উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত অধ্যক্ষ খলিলুর রহমান, যুক্তরাজ্য বিএনপির আহবায়ক কমিটির সদস্য শাহ আক্তার হুসাইন টুটুল, বাংলাদেশ রেস্তোরাঁ মালিক সমিতি সিলেট জেলা শাখার সভাপতি খালেদ আহমদ,  দেওয়ান বাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাজমুল আলম, পূর্ব গৌরীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম. মুজিবুর রহমান, বালাগঞ্জ উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক শেখ আলাউদ্দিন রিপন, দক্ষিণ সুরমা উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক এনাম আহমদ, রাজনৈতিক ব্যক্তিত্ব এ.এস.এম. আনোয়ারুল ইসলাম, দেওয়ান বাজার সবুজ দল এফসির উপদেষ্টা
রোটারিয়ান সাহিদুল হক সোহেল, আছলাম খান, তোফায়েল আহমদ সুহেল, মহসিন আলী, দেওয়ান বাজার ইউনিয়ন বিএনপির সভাপতি হাফিজ আব্দুল হাদী, বাবরু মিয়া মেম্বার, খন্দকার আব্দুর রকিব মেম্বার, আশিকুর রহমান মেম্বার, ক্রীড়ানুরাগী এস আলম, আব্দুল জলিল বেলাল, মুক্তার আলী, মান্না চৌধুরী, মকবুল মিয়া, আব্দুল জলিল, আব্দুল আহাদ, ক্লাবের অর্থ সম্পাদক রাসেল আহমদ চৌধুরী, কর্মকর্তাদের মধ্যে জামান আহমদ, নাজিম আহমদ, সিরাজ মিয়া এবং বালাগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সহ-সভাপতি সাংবাদিক শাহ মো. হেলালসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও ক্রীড়া সংগঠনের নেতৃবৃন্দ।
খেলায় চ্যাম্পিয়ন দলের জন্য ট্রফিসহ নগদ ৩০ হাজার টাকা, রানারআপ দলের জন্য ট্রফিসহ নগদ ২০ হাজার টাকা এবং তৃতীয় স্থান অধিকারী দলের জন্য ট্রফিসহ নগদ ১০ হাজার টাকা পুরস্কার প্রদান করা হয়।
ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানকে কেন্দ্র করে মাঠজুড়ে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। বিভিন্ন এলাকার বিপুল সংখ্যক দর্শক উপস্থিত থেকে খেলা উপভোগ করেন।
খেলা সুষ্ঠু ও সুন্দর পরিবেশে সম্পন্ন হওয়ায় আয়োজক কমিটির সভাপতি ইঞ্জিনিয়ার লোকমান আহমদ দেশ-বিদেশে অবস্থানরত সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করেন।

 

 

error: Content is protected !!