ঢাকায় মার্কিন নতুন রাষ্ট্রদূত মনোনীত ব্রেন্ট ক্রিসটেনসেন

: বালাগঞ্জের আওয়াজ
প্রকাশ: ২০২৫-০৯-০৩
ছবি: সংগৃহীত

ঢাকায় যুক্তরাষ্ট্রের নতুন রাষ্ট্রদূত হিসেবে পেশাদার কূটনীতিক ব্রেন্ট ক্রিসটেনসেনকে মনোনীত করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল মঙ্গলবার (২ আগস্ট) এই প্রস্তাবটি সিনেটে পাঠানো হয়।

সিনেটে অনুমোদন পেলে তার নিয়োগ আনুষ্ঠানিকভাবে নিশ্চিত হবে। এ তথ্য জানিয়ে একটি সংবাদ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে মার্কিন স্টেট ডিপার্টমেন্ট।

বর্তমানে ব্রেন্ট অস্ত্র নিয়ন্ত্রণ ও আন্তর্জাতিক নিরাপত্তা বিষয়ক আন্ডার সেক্রেটারির দায়িত্ব পালন করছেন। এর আগে ২০১৯ থেকে ২০২১ সাল পর্যন্ত ঢাকায় যুক্তরাষ্ট্রের দূতাবাসে রাজনৈতিক ও অর্থনৈতিক বিষয়ক কাউন্সিলর হিসেবে দায়িত্ব পালন করেছেন।

তিনি ২০২২ সালে ন্যাশনাল ওয়ার কলেজ থেকে জাতীয় নিরাপত্তা কৌশল বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। আর ২০০২ সালে ফরেন সার্ভিসে যোগদানের আগে হিউস্টন ও নিউ ইয়র্ক সিটিতে ব্যবস্থাপনা পরামর্শক হিসেবে কাজ করেছেন।

 

error: Content is protected !!