শিরোনাম

ওসমানীনগরের গ্রামীণ পুকুরে কচুরিপানার অপার সৌন্দর্য

: সাইফুর এম রেফুল
প্রকাশ: ২০২৫-০৮-০৮

 

সিলেটের ওসমানীনগর উপজেলার গ্রামীণ পুকুর, ডোবা ও খাল-বিল বর্ষা মৌসুমে এক অনন্য রূপ ধারণ করে। কচুরিপানায় সবুজে মোড়ানো এই জলাভূমি যেন প্রকৃতির আঁকা ছবি। নিসর্গপ্রেমীদের মন ছুঁয়ে যায় এই মনোমুগ্ধকর দৃশ্য। গ্রামীণ জীবনের স্বাভাবিক সৌন্দর্যে যুক্ত হয় কচুরিপানার এই সবুজ ছোঁয়া।

তবে শুধু সৌন্দর্যই নয়, কচুরিপানার রয়েছে কৃষিতে গুরুত্বপূর্ণ ভূমিকা। কৃষিবিদদের মতে, কচুরিপানা ব্যবহার করে জৈব সার তৈরি সম্ভব, যা কৃষকের জন্য একটি সাশ্রয়ী ও পরিবেশবান্ধব সমাধান হতে পারে। সঠিক প্রশিক্ষণ ও ব্যবস্থাপনার মাধ্যমে এটি একটি সম্পদে রূপান্তরিত করা সম্ভব।

কিন্তু দুঃখজনক হলেও সত্য, যথাযথ জ্ঞান ও ব্যবহারের অভাবে অনেকেই কচুরিপানাকে আবর্জনা হিসেবে বিবেচনা করেন, যা বাস্তবে সঠিক নয়। এটি যথাযথভাবে ব্যবহৃত হলে পরিবেশবান্ধব কৃষি চর্চায় বড় অবদান রাখতে পারেন বলে মনে করেন কৃষিবিদরা।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা জয়নাল আবেদীন বলেন,
কচুরিপানার সৌন্দর্য মনকাড়া, এর ব্যবহারও হতে পারে কৃষকদের জন্য এক আশীর্বাদ। কচুরিপানা সংগ্রহ করে জৈব সার উৎপাদনের মাধ্যমে কৃষকের লাভবান হওয়ার বিষয়ে সকলকে সচেতন করতে আমাদের পরিকল্পনা রয়েছে।

error: Content is protected !!