শিরোনাম

সিলেটে এনসিপির সমাবেশ: ‘ফ্যাসিবাদের কবর রচনায় এসেছি, গড়তে চাই নতুন বাংলাদেশ’

: বালাগঞ্জের আওয়াজ
প্রকাশ: ২০২৫-০৭-২৫
ছবি; সংগৃহীত

সিলেট, ২৫ জুলাই: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, এনসিপি কোনো চাঁদাবাজ বা টেন্ডারবাজদের দল নয়, বরং এটি জন্ম নিয়েছে সংকট থেকে। “ফ্যাসিবাদের কবর রচনা করে আমরা এসেছি। আমরা নতুন, গণমুখী বাংলাদেশ গড়তে চাই,”—শুক্রবার বিকেলে সিলেটের এক জনসভায় তিনি এ কথা বলেন।

তিনি বলেন, “দেশ এতদিন ছিল ধনিক শ্রেণি, প্রশাসন আর করপোরেটদের দখলে। জনগণের হাতে রাষ্ট্রের ক্ষমতা দিতে এনসিপি লড়াই করছে। আমাদের সংকট এখনো কাটেনি, তাই ঐক্যবদ্ধ থাকতে হবে।”

আওয়ামী লীগ সংশ্লিষ্ট গোপন তৎপরতার বিরুদ্ধে সজাগ থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, “যারা আওয়ামী লীগের হয়ে কাজ করছে, মিডিয়া খুলে দালালি করছে, তাদের প্রতিহত করতে হবে।”

সমাবেশের মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটোয়ারী বলেন, দেশের অর্থনীতিতে প্রবাসীদের অবদান অপরিসীম হলেও তাদের ভোটাধিকার এখনও নিশ্চিত হয়নি। তিনি বলেন, “প্রবাসীদের ভোটাধিকার বাস্তবায়নে কার্যকর উদ্যোগ নিতে হবে।”

তিনি আরও জানান, এনসিপি কারও ব্যক্তিগত শত্রুতায় নয়, বরং অপরাধ, চাঁদাবাজি, সিন্ডিকেট ও সন্ত্রাসবাদের বিরুদ্ধে অবস্থান নিচ্ছে। “যারা জনগণের জন্য রাজনীতি করবে, কেবল তাদের সঙ্গেই ঐক্য সম্ভব,” বলেন নাসীরুদ্দীন।

error: Content is protected !!