ছবি: সংগৃহীত
গাজীপুরের শিববাড়ী এলাকা থেকে র্যাব গ্রেপ্তার করেছে সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যাকাণ্ডের প্রধান আসামি স্বাধীনকে। শনিবার (৯ আগস্ট) সকালে গাজীপুর পোড়াবাড়ী ক্যাম্পে এক সংবাদ সম্মেলনে র্যাব কোম্পানি কমান্ডার কে. এম. এ. মামুন খান চিশতী এই তথ্য জানান।
তিনি জানান, তথ্য প্রযুক্তি ও সিসিটিভি ফুটেজ বিশ্লেষণের মাধ্যমে স্বাধীনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পর স্বাধীন তার সম্পৃক্ততা স্বীকার করে ঘটনার বিস্তারিত বর্ণনা দিয়েছেন।
র্যাবের পক্ষ থেকে জানানো হয়, ঘটনাটি ঘটে যখন তুহিন এক নারীর সঙ্গে বাদশা নামে এক ব্যক্তির কথাকাটাকাটি হচ্ছিল। এ ঘটনার জের ধরে বাদশা তাকে থাপ্পড় মারলে, স্বাধীন ও তার সহযোগীরা ধারালো অস্ত্র দিয়ে তুহিনকে আঘাত করে। পরে তুহিন ভিডিও ধারণ করার চেষ্টা করলে তারা চাপাতি দিয়ে তাকে কোপাতে থাকে এবং ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
র্যাবের তৎপরতায় আসামিদের দ্রুত গ্রেপ্তার করা হবে বলে কোম্পানি কমান্ডার নিশ্চিত করেছেন।
