ছবি: সংগৃহীত
সৌদি আরবে আগামী শুক্রবার পবিত্র ঈদুল ফিতর পালিত হবে। বুধবার দেশটিতে শাওয়াল মাসের চাঁদ দেখা না যাওয়ায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বুধবার রাতে দুবাইভিত্তিক ইংরেজি সংবাদমাধ্যম Gulf News এ তথ্য জানায়।
ইসলাম ধর্মাবলম্বীরা এক মাস রোজা রাখার পর শাওয়াল মাসের প্রথম দিনে ঈদুল ফিতর উদযাপন করেন, যা তাদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব হিসেবে বিবেচিত।
চাঁদ দেখা না যাওয়ায় সৌদি আরবে বৃহস্পতিবার ৩০ রমজান পূর্ণ করা হবে। এরপর শুক্রবার দেশজুড়ে ঈদুল ফিতর উদযাপন করবেন মুসলমানরা।
