টানা বৃষ্টিতে থমকে গেছে সিলেটের জনজীবন

: বালাগঞ্জের আওয়াজ
প্রকাশ: ২০২৬-০৭-০৮
ছবি : সংগৃহীত

টানা বৃষ্টিতে কার্যত স্থবির হয়ে পড়েছে সিলেটের জনজীবন। ভোর থেকেই আকাশ মেঘে ঢাকা। কখনো গুঁড়ি গুঁড়ি, আবার কখনো মুষলধারে বৃষ্টি ঝরছে। গত দুই দিন ধরে সূর্যের দেখা না মেলায় নগরজুড়ে সৃষ্টি হয়েছে এক বিষণ্ন পরিবেশ।
অবিরাম বৃষ্টির কারণে সড়কে যানবাহন ও মানুষের চলাচল অনেকটাই কমে গেছে। নগরের বিভিন্ন এলাকায় পানি জমতে শুরু করেছে। এতে সাধারণ মানুষের মধ্যে জলাবদ্ধতা ও সম্ভাব্য বন্যা পরিস্থিতি নিয়ে উদ্বেগ বাড়ছে। সবার মুখে এখন একটাই প্রশ্ন—এই টানা ভারী বৃষ্টির শেষ কবে?
সিলেট আবহাওয়া অফিসের তথ্যমতে, মঙ্গলবার (৭ জুলাই) সকাল ৬টা থেকে বুধবার (৮ জুলাই) সকাল ৬টা পর্যন্ত ৫২ দশমিক ৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এছাড়া বুধবার সকাল ৬টা থেকে ৯টা পর্যন্ত আরও ৩২ মিলিমিটার এবং সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত অতিরিক্ত ৪৪ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।
আবহাওয়ার এমন পরিস্থিতিতে প্রয়োজন ছাড়া বাইরে না যাওয়ার এবং নিম্নাঞ্চলের বাসিন্দাদের সতর্ক থাকার পরামর্শ দেওয়া হচ্ছে।

error: Content is protected !!