ওসমান হাদি মারা গেছেন, শনিবার রাষ্ট্রীয় শোক, শুক্রবার সন্ধ্যায় দেশে আনা হচ্ছে মরদেহ

: বালাগঞ্জের আওয়াজ
প্রকাশ: ২০২৫-১২-১৯
ছবি সংগৃহীত

সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদি ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বৃহস্পতিবার রাত ৯টা ৪৫ মিনিটে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে তাঁর মৃত্যু হয়।

হাদির মৃত্যুতে শনিবার রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে সরকার। শুক্রবার সন্ধ্যায় তাঁর মরদেহ সিঙ্গাপুর থেকে দেশে আনার কথা রয়েছে। গত ১২ ডিসেম্বর রাজধানীর পুরানা পল্টনে গুলিবিদ্ধ হওয়ার পর উন্নত চিকিৎসার জন্য তাঁকে সিঙ্গাপুরে নেওয়া হয়েছিল।

error: Content is protected !!