বাংলাদেশ খেলাফত মজলিস (বিকেএম)বালাগঞ্জ উপজেলার ৩নং দেওয়ান বাজার ইউনিয়ন শাখার উদ্যোগে ওয়ার্ড প্রতিনিধি ও দায়িত্বশীল সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
১৪ আগস্ট ( শুক্রবার বাদ) মাগরিব গহরপুর মাদ্রাসা বাজারের মরিয়ম কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় নির্বাহী সদস্য হাফিজ মাওলানা মুসলেহ উদ্দীন রাজু।
ইউনিয়ন শাখার সভাপতি মাওলানা শাইখুল ইসলাম ও সেক্রেটারি মাওলানা আমিনুর রহমানের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ খেলাফত মজলিস সিলেট জেলা শাখার সিনিয়র সহসভাপতি মাওলানা আব্দুল কাইয়ূম হাজীপুরী, বালাগঞ্জ উপজেলা সভাপতি মাওলানা আসাদুজ্জামান আসাদ, বাংলাদেশ খেলাফত যুব মজলিস সিলেট জেলা শাখার সভাপতি মাওলানা আব্দুল কুদ্দুস, সাবেক ছাত্রনেতা মাওলানা আব্দুল্লাহ আল মামুন, বিকেএম বালাগঞ্জ থানার সাবেক সহ-সভাপতি মাওলানা আব্দুল হামিদ ও থানা শাখার সহসাধারণ সম্পাদক হুসাইন আহমদ ইসলাহ।
এছাড়া আরও উপস্থিত ছিলেন গহরপুর মাদ্রাসার মুহাদ্দিস মুফতি সালেহ আহমদ মক্কী, বিকেএম বালাগঞ্জ উপজেলা সেক্রেটারি মাওলানা আতিকুর রহমান, সহ-সেক্রেটারি মাওলানা ইমরানুল হক, পূর্ব পৈলনপুর প্রতিনিধি হুসামুদ্দীন সামাদ, বালাগঞ্জ উপজেলা যুব মজলিসের সভাপতি মাওলানা আব্দুল ওয়াজিদ, সাংগঠনিক সম্পাদক মাওলানা ইকবাল মাহমুদ, মাওলানা মনোয়ার হুসাইন, মাওলানা আব্দুল জলিল, মাওলানা ফয়জুর রহমানসহ বিভিন্ন ওয়ার্ড শাখার দায়িত্বশীলবৃন্দ।
সম্মেলনে বক্তারা সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে তৃণমূল পর্যায়ে আরও শক্তিশালী ও গতিশীল করার ওপর গুরুত্বারোপ করেন। তারা দায়িত্বশীলদেরকে নিষ্ঠা, ঐক্য ও পরিকল্পিত কর্মতৎপরতার মাধ্যমে সংগঠনের লক্ষ্য-উদ্দেশ্য মানুষের কাছে পৌঁছে দেওয়ার আহ্বান জানান।
সম্মেলন শেষে বিভিন্ন ওয়ার্ড থেকে আগত বিভিন্ন শ্রেণি-পেশার একদল আলেম ও ব্যবসায়ী বাংলাদেশ খেলাফত মজলিসের লক্ষ্য-উদ্দেশ্যের প্রতি একাত্মতা প্রকাশ করে সংগঠনে আনুষ্ঠানিকভাবে যোগদান করেন।
( প্রেসবিজ্ঞপ্তি)।
