সুনামগঞ্জের সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত

: বালাগঞ্জের আওয়াজ
প্রকাশ: 2025-07-12

সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার ভাঙাপাড়া সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)-এর গুলিতে শফিকুল ইসলাম (২৬) নামে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন।

শনিবার (১২ জুলাই) ভোররাত ১টার দিকে এ ঘটনা ঘটে। নিহত শফিকুল লক্ষীপুর ইউনিয়নের ভাঙাপাড়া গ্রামের কিতাব আলীর ছেলে।

পুলিশ সূত্রে জানা গেছে, শফিকুলসহ ৬-৭ জনের একটি দল ভোররাতে চোরাই পথে ভারত থেকে গরু আনতে যায়। এসময় বিএসএফ সদস্যদের সঙ্গে কথাকাটাকাটির একপর্যায়ে গুলিবর্ষণ হলে শফিকুল গুরুতর আহত হন। পরে সঙ্গীরা তাকে উদ্ধার করে দোয়ারাবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

error: Content is protected !!