শিরোনাম

কোম্পানীগঞ্জে স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

: আব্দুল হামিদ, কোম্পানিগঞ্জ (সিলেট) থেকে
প্রকাশ: ২০২৫-০৮-২১

 

সিলেটের কোম্পানীগঞ্জে বৈরী আবহাওয়াকে উপেক্ষা করে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপণ, পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান ও বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২০ আগস্ট) দুপুরে উপজেলা থানা বাজার থেকে র‌্যালিটি শুরু হয়ে উপজেলা পরিষদের সামনে এসে সমাবেশে মিলিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক এডভোকেট আলাউদ্দিন এবং পরিচালনা করেন সদস্য সচিব মনির আহমদ।

সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক সৈয়দ সারোয়ার রেজা বলেন, “সেবা, ঐক্য ও প্রগতির পতাকাবাহী সংগঠন স্বেচ্ছাসেবক দল গৌরব, ঐতিহ্য ও সংগ্রামের ৪৫ বছর অতিক্রম করেছে। বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দুর্যোগে মানুষের পাশে দাঁড়ানোর কথা চিন্তা করেই ১৯৮০ সালের ১৯ আগস্ট এ সংগঠন প্রতিষ্ঠা করেন। আজও স্বেচ্ছাসেবক দল দেশের যেকোনো দুর্যোগ মোকাবিলায় অতীতের ন্যায় শক্তিশালীভাবে প্রস্তুত রয়েছে।”
তিনি জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আব্দুল আহাদ খান জামাল ও সদস্য সচিব শাকিল মুর্শেদের পক্ষ থেকেও কোম্পানীগঞ্জ উপজেলা নেতৃবৃন্দকে অভিনন্দন জানান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি হাজী আব্দুল মন্নান (মনাফ), জেলা বিএনপির উপদেষ্টা এডভোকেট কামাল হোসেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আলী আকবর, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক জাহাঙ্গীর মিয়া, উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক এডভোকেট খন্দকার ফরহাদ, সাংগঠনিক সম্পাদক নুরুল মুত্তাকিন বাদশা, খোকন রঞ্জন দে, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য আব্দুল মনাফ, মহানগর ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক মহাম্মদ হানিফ প্রমুখ।

এছাড়াও স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আব্দুল মজিদ বাবুল, লিটন আহমদ, আনছার আহমদ, তারেক আহমদ, কালা মিয়া, শুয়েভ আহমদ, বাদল আহমদ, আহমদ আলী, তেলিখাল ইউনিয়নের আহ্বায়ক নুরুল আমিন ও সদস্য সচিব আল আমিন, দক্ষিণ রনিখাই ইউনিয়নের ভারপ্রাপ্ত আহ্বায়ক আলাউদ্দিন ও সদস্য সচিব বাশির আহমদ, ইছাকলস ইউনিয়নের আহ্বায়ক আজিজুল হক ও সদস্য সচিব মিজানুর রহমান, উত্তর রনিখাই ইউনিয়নের আহ্বায়ক কবির আহমদ ও সদস্য সচিব সামছ উদ্দিন, পশ্চিম ইসলামপুর ইউনিয়নের সদস্য সচিব জাহাঙ্গীর আলমসহ উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

error: Content is protected !!