শেষ বিকালে হঠাৎ ভূমিকম্পে কেঁপে উঠলো সিলেট

: অনলাইন ডেস্ক
প্রকাশ: ২০২৬-০২-১০

মঙ্গলবার বিকেলে সিলেট অঞ্চলে হালকা মাত্রার একটি ভূমিকম্প অনুভূত হয়েছে। ৩৬০ আউলিয়ার দেশ হিসেবে পরিচিত এ অঞ্চলের বিভিন্ন স্থানে ভূমিকম্পের কম্পন টের পান বাসিন্দারা।

আবহাওয়া অধিদপ্তরের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, ১০ ফেব্রুয়ারি বিকেল ৫টা ৩২ মিনিটে ভূমিকম্পটি সংঘটিত হয়। এতে সহকারী আবহাওয়াবিদ ফারজানা সুলতানা স্বাক্ষর করেছেন।

বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল সিলেটের গোয়াইনঘাট এলাকায়, যা রাজধানী ঢাকা থেকে প্রায় ২৪৪ কিলোমিটার উত্তর-পূর্ব দিকে অবস্থিত। রিখটার স্কেলে ভূমিকম্পটির মাত্রা ছিল ৪, যা হালকা শ্রেণির মধ্যে পড়ে।

তাৎক্ষণিকভাবে ভূমিকম্পের কারণে কোনো ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

error: Content is protected !!