মইনুল বাকরের মনোনয়ন বৈধ ঘোষনা, সিলেট ৩ আসনের রাজনীতিতে নতুন মোড়

: রাজ্জাক আহমেদ রাজা
প্রকাশ: 2026-01-18

জাতীয় সংসদ নির্বাচনে সিলেট আসনের সতন্ত্র সংসদ সদস্য পদপ্রার্থী মইনুল বাকরের মনোনয়ন বৈধ ঘোষনা করেছে নির্বাচন কমিশন। আজ রবিবার প্রধান নির্বাচন কমিশনারের কার্যালয়ে শুনানি শেষে মইনুল বাকরের মনোনয়ন বৈধ ঘোষিত হয়।

মইনুল বাকরের মনোনয়নের বৈধতা প্রাপ্তীতে সিলেট ৩ আসনের ভোটারদের ও কর্মীদের মাঝে উৎসবের আমেজ পরিলক্ষিত হচ্ছে। নির্বাচনে জয়লাভের বিষয়ে তারা বেশ আশাবাদী বলে জানিয়েছেন বালাগঞ্জ, ফেঞ্চুগঞ্জ ও দক্ষিণ সুরমা’র স্থানীয় কয়েকজন কর্মী’রা ও ভোটাররা।

সিলেট ৩ আসনে নির্বাচনের রাজনীতিতে কখনও আওয়ামী লীগ, কখনও জাতীয় পার্টি, কখনও বিএনপি- ঘুরেফিরে জাতীয় সংসদে প্রতিনিধিত্ব করেছে।

জুলাই পরবর্তী পরিবর্তিত বাস্তবতায় আওয়ামীলীগ নির্বাচনে অংশগ্রহন করতে পারছে না বলেই সিলেট ৩ আসনে মইনুল বাকর একজন প্রধান প্রতিদ্বন্দি হিসেবে একটি অপ্রত্যাশিত চমক দেখাতে যাচ্ছেন অন্ততঃ মাঠের বাস্তবতা সেটাই বলছে। রায়ের পরে ভোটের মাঠের চিত্র বদলে যাবে বলে সাধারন মানুষরা মনে করছে।

error: Content is protected !!