সব সময় হাত-পা ঘামে কেন? চিকিৎসকের পরামর্শ জানুন

: বালাগঞ্জের আওয়াজ
প্রকাশ: 2025-09-03
ছবি: সংগৃহীত

অনেকেরই এমন সমস্যা রয়েছে, যেখানে হাত বা পায়ের তালু প্রায়ই ঘামে। কেউ পরীক্ষার সময়, কেউবা লিখতে বসলে বুঝতে পারেন—হাতের তালু ভিজে যাচ্ছে ঘামে। একইভাবে অনেকের পায়ের তালুও ঘেমে যায়। বিষয়টি শুধু গরমকালে নয়, শীতকালেও দেখা দেয়।

তাহলে প্রশ্ন উঠতে পারে—আসলে কেন এমন হয়? এটা কি কোনো অসুস্থতার লক্ষণ?

এই বিষয়ে জানালেন ল্যাবএইড কার্ডিয়াক হাসপাতালের ডায়াবেটিস, থাইরয়েড, হরমোন ও মেডিসিন বিশেষজ্ঞ ডা. মারুফা মোস্তারী।

হাত-পা ঘামার কারণ

ডা. মারুফার মতে, হাত ও পায়ের তালু ঘামার পেছনে কয়েকটি কারণ থাকতে পারে। এর মধ্যে উল্লেখযোগ্য—

  • ভিটামিনের ঘাটতি

  • থাইরয়েড হরমোনের সমস্যা

বিশেষ করে, শরীরে যদি থাইরয়েড হরমোনের মাত্রা বেড়ে যায়, তবে হাত-পায়ের তালু বেশি ঘামতে পারে।

কী কী লক্ষণে সতর্ক হবেন?

শুধু হাত-পা ঘামলেই যে থাইরয়েডের সমস্যা আছে, তা নয়। তবে এর সঙ্গে আরও কিছু উপসর্গ দেখা দিলে গুরুত্ব সহকারে বিষয়টি বিবেচনা করতে হবে। যেমন—

  • হঠাৎ ওজন কমে যাওয়া

  • ক্ষুধা বেড়ে যাওয়া

  • বুক ধড়ফড় করা বা হার্টবিট বেড়ে যাওয়া

এসব লক্ষণ থাকলে এটি থাইরয়েডের সমস্যা হতে পারে।

করণীয়

যদি নিয়মিত হাত ও পায়ের তালু ঘামে এবং এর সঙ্গে অন্য উপসর্গও দেখা দেয়, তবে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত। প্রয়োজনে কিছু পরীক্ষা-নিরীক্ষা করে সমস্যার আসল কারণ নির্ণয় করে চিকিৎসা নিতে হবে।

 

error: Content is protected !!