সিলেটসহ সারাদেশে পুলিশের বিশেষ অভিযানে একদিনে গ্রেফতার প্রায় দেড় হাজার

: অনলাইন ডেস্ক
প্রকাশ: ২০২৫-০৭-০৫

সিলেটসহ দেশের বিভিন্ন জেলায় পুলিশের বিশেষ ও নিয়মিত অভিযানে একদিনেই ১ হাজার ৪৮৭ জনকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার (৪ জুলাই) পুলিশের সদর দপ্তর থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় পরিচালিত অভিযানে গ্রেফতারকৃতদের মধ্যে ১ হাজার ১৫ জন বিভিন্ন মামলায় ওয়ারেন্টভুক্ত আসামি এবং বাকি ৪৭২ জনকে অন্যান্য অপরাধে আটক করা হয়।

অভিযানে বিপুল পরিমাণ অবৈধ অস্ত্র ও সরঞ্জাম উদ্ধার করা হয়। এসবের মধ্যে রয়েছে— ৭.৬২ মিমি চায়না এসএমজি, একনলা বন্দুক, রিভলবার, ওয়ান শুটারগান, ম্যাগাজিন, এসএমজির ৩০টি খালি খোসা, চাপাতি, দা, ছুরি, সুইচ গিয়ার, স্টিলের কিরিচ ও লোহার সাইকেল চেইন ইত্যাদি।

পুলিশ জানিয়েছে, আইনশৃঙ্খলা রক্ষা ও অপরাধ দমন কার্যক্রম আরও জোরদার করতে এ ধরনের অভিযান নিয়মিত চলবে। পাশাপাশি অবৈধ অস্ত্র ও মাদকবিরোধী লড়াইয়ে কঠোর অবস্থানে থাকবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

error: Content is protected !!