কোম্পানীগঞ্জে ধলাই নদী থেকে অবৈধ বালু উত্তোলনে পুলিশের অভিযান, নৌকা জব্দে আটক ১

: বালাগঞ্জের আওয়াজ
প্রকাশ: ২০২৫-১০-২০
ছবি সংগৃহীত

সিলেটের কোম্পানীগঞ্জে ধলাই নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের সময় অভিযান চালিয়েছে পুলিশ। এসময় ৪টি বারকি নৌকা জব্দ ও একজনকে আটক করা হয়েছে।

সোমবার (২০ অক্টোবর) দুপুর ১টার দিকে এ অভিযান পরিচালনা করা হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, ধলাই নদী থেকে দীর্ঘদিন ধরে অবৈধভাবে বালু উত্তোলন চলছে, যার ফলে ঝুঁকির মুখে পড়েছে ধলাই ব্রীজ। নদী, পরিবেশ ও ব্রীজ রক্ষায় নিয়মিতভাবে অভিযান চালিয়ে যাচ্ছে পুলিশ। প্রায় প্রতিদিন রাতেও নদীর তীরে পুলিশ ও আনসার সদস্যদের টহল দিতে দেখা যায়। তবুও থামানো যাচ্ছে না এই বালু-লুটেরাদের তৎপরতা।

সোমবার নদী থেকে বালু উত্তোলনের খবর পেয়ে দ্রুত অভিযান চালায় পুলিশ। অভিযানে ৪টি বারকি নৌকা জব্দ এবং একজনকে আটক করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রতন শেখ।

 

error: Content is protected !!