সিলেট নগরীতে একই বাসা থেকে তিনজনের মরদেহ উদ্ধার

: বালাগঞ্জের আওয়াজ
প্রকাশ: 2026-08-12
ছবি: সংগৃহীত

সিলেট মহানগরীর রায়নগর মিতালি আবাসিক এলাকায় একটি বাসা থেকে স্বামী-স্ত্রী ও এক গৃহপরিচারিকার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার সকালে ১১১ নম্বর বাসা থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।

নিহতরা হলেন—ওই বাসার বাসিন্দা আব্দুস সত্তার মিয়া (৮২), তাঁর স্ত্রী (৭২) এবং গৃহপরিচারিকা (২৫)। তবে তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় বিস্তারিত জানা যায়নি।

সিলেট কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান মো. মঈনুল জাকির বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, স্থানীয়দের কাছ থেকে একই বাসায় তিনজনের মরদেহ পড়ে থাকার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। পরে পুলিশ মরদেহগুলো উদ্ধার করে। ঘটনাটি হত্যাকাণ্ড কি না এবং এর পেছনে কী কারণ রয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে।

পুলিশ জানিয়েছে, ঘটনার রহস্য উদঘাটনে তদন্ত শুরু হয়েছে।

error: Content is protected !!