শিরোনাম

স্পেনে বৈধতার সুযোগ পাচ্ছেন ৫ লাখ অভিবাসী: আশার আলো দেখছেন বাংলাদেশিরা

: বালাগঞ্জের আওয়াজ
প্রকাশ: ২০২৬-০৪-১৬
ছবি: সংগৃহীত

স্পেনে বসবাসরত অনিয়মিত অভিবাসীদের জন্য বড় ধরনের স্বস্তির খবর দিয়েছে দেশটির সরকার। বাংলাদেশিসহ পাঁচ লাখের বেশি অনিয়মিত অভিবাসীকে বৈধতার আওতায় আনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যা বাস্তবায়িত হলে হাজারো প্রবাসীর জীবনে ইতিবাচক পরিবর্তন আসবে।
স্থানীয় সময় সোমবার বামপন্থি রাজনৈতিক দল Podemos-এর সঙ্গে সমঝোতার পর এই ঘোষণা দেন স্পেনের প্রধানমন্ত্রী Pedro Sánchez। এ বিষয়ে মঙ্গলবার একটি রয়্যাল ডিক্রি জারি করার কথা রয়েছে।
সরকারি তথ্য অনুযায়ী, যেসব বিদেশি নাগরিক ২০২৫ সালের ৩১ ডিসেম্বরের আগে থেকেই স্পেনে অবস্থান করছেন এবং অন্তত পাঁচ মাস ধারাবাহিকভাবে বসবাসের প্রমাণ দিতে পারবেন, তারা বৈধ আবাসনের জন্য আবেদন করতে পারবেন। এই প্রক্রিয়া চলাকালে চলমান বহিষ্কার বা ডিপোর্টেশন কার্যক্রম সাময়িকভাবে স্থগিত রাখা হবে।
নতুন নীতিমালার আওতায় আবেদনকারীদের এক বছরের জন্য নবায়নযোগ্য অস্থায়ী আবাসিক অনুমতিপত্র দেওয়া হবে। এর ফলে তারা বৈধভাবে কাজ করার সুযোগ পাবেন, সরকারি স্বাস্থ্যসেবা গ্রহণ করতে পারবেন এবং সামাজিক নিরাপত্তা ব্যবস্থায় অন্তর্ভুক্ত হতে পারবেন।
বিশেষজ্ঞরা মনে করছেন, এই উদ্যোগ শুধু অভিবাসীদের জীবনমান উন্নয়নেই সহায়ক হবে না, বরং স্পেনের শ্রমবাজার ও অর্থনীতিতেও ইতিবাচক প্রভাব ফেলবে।

 

error: Content is protected !!