ক্রিকেটার তাসকিনের বিরুদ্ধে মারধর ও হুমকির অভিযোগে জিডি

: বালাগঞ্জের আওয়াজ
প্রকাশ: ২০২৫-০৭-২৮

জাতীয় দলের পেসার তাসকিন আহমেদের বিরুদ্ধে মারধর ও হুমকি দেওয়ার অভিযোগে সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। অভিযোগে বলা হয়, মিরপুর এক নম্বর এলাকায় গতকাল রাতে তাসকিন ফোনে ডেকে নিয়ে এক যুবককে মারধর ও হুমকি দেন।

ভুক্তভোগী সিফাতুর রহমান সৌরভ নামের ওই যুবক মিরপুর মডেল থানায় রাতেই অভিযোগ দায়ের করেন।

একটি নির্ভরযোগ্য সূত্র জানিয়েছে, ঘটনার তদন্ত ইতোমধ্যে শুরু হয়েছে। জানা গেছে, অভিযুক্ত ও বাদীর মধ্যে আগে থেকে পরিচয় ছিল।

তবে এ বিষয়ে জানতে তাসকিনের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি। তাঁর বাবার সঙ্গেও যোগাযোগ করা সম্ভব হয়নি।

উল্লেখ্য, তাসকিন সম্প্রতি বাংলাদেশ–পাকিস্তান সিরিজে তৃতীয় টি–টোয়েন্টিতে অংশ নিয়েছিলেন।

error: Content is protected !!