হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১১৬০

: বালাগঞ্জের আওয়াজ
প্রকাশ: 2026-07-26
ছবি : সংগৃহীত

দেশে হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় আরও চার শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১ হাজার ১৬০ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে।

রোববার (২৬ জুলাই) বিকেলে স্বাস্থ্য অধিদফতরের কন্ট্রোলরুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শনিবার সকাল ৮টা থেকে রোববার সকাল ৮টা পর্যন্ত সময়ে নতুন আক্রান্তদের মধ্যে নিশ্চিত হাম রোগী ১৭০ জন। এ ছাড়া হামের উপসর্গ দেখা দিয়েছে ৯৯০ জনের শরীরে।

স্বাস্থ্য অধিদফতরের হিসাব অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত দেশে হাম ও হামের উপসর্গে মোট ৮২০ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে নিশ্চিত হামে মারা গেছেন ৯৫ জন। আর হাম ও এর উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে ৭২৫ জনের।

এ সময়ে নিশ্চিত হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৫ হাজার ৪৪২ জনে। পাশাপাশি সন্দেহজনক হাম রোগী হিসেবে শনাক্ত হয়েছেন ১ লাখ ২৩ হাজার ৭৫৩ জন।

এ ছাড়া গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সন্দেহজনক হাম নিয়ে ১ লাখ ৬ হাজার ২৩৯ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। চিকিৎসা শেষে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ১ লাখ ২ হাজার ৪৬৭ জন।

error: Content is protected !!