এই যে এতো শিশু-কিশোর
রাস্তা-ঘাটে পড়ে
এদের জন্য প্রাণটা কাদের
একটু খানি নড়ে?
এই যে এতো শিশু-কিশোর
অপুষ্টিতে ভোগে
পথে পথে কাঁদে এবং
অনুকম্পা মাগে।
এই যে এতো শিশু-কিশোর
থাকে অনাহারে
মায়ের বুকে মুখ গুজে
উহু-আহা করে!
এই যে এতো শিশু-কিশোর
এদের কল্যাণে
বিত্তবানরা চায় না কেন
এদের মুখ পানে?
এই যে এতো শিশু কিশোর
এরাও চায় বাঁচতে
এরাও চায় একটু খানি
প্রাণ খুলে হাসতে।
এই যে এতো শিশু-কিশোর
এদেরও চাই যত্ন
শিক্ষা এবং সুযোগ পেলে
এরাও হবে রত্ন।
* শ্রীনাথপুর, ২৪ সেপ্টেম্বর ১৯৮৬
আব্দুর রশীদ লুলু: ইসলাম ধর্ম, হোমিওপ্যাথি ও কৃষি বিষয়ক লেখক ও গবেষক। আনোয়ারা হোমিও হল, দেওয়ান বাজার, গহরপুর, বালাগঞ্জ, সিলেট। মোবাঃ ০১৭১৮ ৫০৮৯৮০
