শিরোনাম

ইরান-ইসরাইল উত্তেজনা:আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার জরুরি বৈঠকের ডাক

: বালাগঞ্জের আওয়াজ
প্রকাশ: ২০২৫-০৬-১৫

ইরানের পারমাণবিক স্থাপনায় ইসরায়েলের হামলার প্রেক্ষাপটে মধ্যপ্রাচ্যে বাড়তে থাকা উত্তেজনার মধ্যে জরুরি বৈঠকের ডাক দিয়েছে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা (IAEA)।

সোমবার (১৬ জুন) সংস্থাটির অস্ট্রিয়ার ভিয়েনায় অবস্থিত সদর দফতরে এ বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আইআরএনএ জানায়, হামলার ঘটনায় উদ্বেগ জানিয়ে রাশিয়া ও ভেনেজুয়েলা আইএইএ’র কাছে জরুরি বৈঠকের আহ্বান জানায়। তাদের অনুরোধে এ বৈঠক আহ্বান করা হয়।

বিশ্বজুড়ে উদ্বেগ তৈরি করা এই পরিস্থিতি নিয়ে আলোচনায় বসছে আন্তর্জাতিক সম্প্রদায়।

error: Content is protected !!