ছবি: সংগৃহীত
গোপালগঞ্জ সদর উপজেলার বেদগ্রামে বাস ও মোটরসাইকেলের সংঘর্ষে পাঁচজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২৮ মে) ঈদুল আজহার সকালে এ দুর্ঘটনা ঘটে। আহত হয়েছেন আরও অন্তত ২০ জন।
ফায়ার সার্ভিস জানায়, ঘটনাস্থলেই মোটরসাইকেলের দুই আরোহী ও বাসের দুই যাত্রীর মৃত্যু হয়। পরে হাসপাতালে নেওয়ার পথে আট বছরের এক শিশুর মৃত্যু হলে নিহতের সংখ্যা বেড়ে পাঁচজনে দাঁড়ায়।
আহতদের গোপালগঞ্জ সদর হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। নিহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
দুর্ঘটনার পর পুলিশ ও ফায়ার সার্ভিস উদ্ধার কাজ চালায় এবং মহাসড়কে যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা করে।
