শিরোনাম

১৫ ফেব্রুয়ারির আগেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে: প্রধান উপদেষ্টার প্রেস সচিব

: বালাগঞ্জের আওয়াজ
প্রকাশ: ২০২৫-১০-৩১
ছবি: সংগৃহীত

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানিয়েছেন, জাতীয় সংসদ নির্বাচন আগামী ১৫ ফেব্রুয়ারির আগেই অনুষ্ঠিত হবে। তিনি বলেন, গণভোট ইস্যুতে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন প্রধান উপদেষ্টা। তবে যেভাবেই সিদ্ধান্ত নেওয়া হোক না কেন, নির্ধারিত সময়ের আগেই নির্বাচন সম্পন্ন হবে।

শুক্রবার (৩১ অক্টোবর) দুপুরে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ‘জুলাই কন্যা ফাউন্ডেশন’-এর আয়োজনে অনুষ্ঠিত এক অনুষ্ঠানের সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

শফিকুল আলম আরও বলেন, বিভিন্ন রাজনৈতিক দল তাদের নিজ নিজ মতামত প্রকাশ করছে। আমরা এসব বক্তব্যকে হুমকি হিসেবে দেখছি না। প্রধান উপদেষ্টা যা জনগণ ও রাষ্ট্রের জন্য সর্বোত্তম মনে করবেন, তাই করবেন।

তিনি আরও উল্লেখ করেন, স্বৈরাচারবিরোধী আন্দোলন ও গণঅভ্যুত্থানে নারী-পুরুষ একসঙ্গে রাজপথে থেকে কাঁধে কাঁধ মিলিয়ে সংগ্রাম করেছে। এখন নারীরা আর পিছিয়ে নেই—সমাজের প্রতিটি ক্ষেত্রে তারা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

এ সময় প্রেস সচিব আরও জানান, আগামী ১৩ নভেম্বর আদালত শেখ হাসিনার বিচারের তারিখ ঘোষণা করবেন।

 

error: Content is protected !!