শিরোনাম

শনিবার সিলেটের বিভিন্ন এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে

: বালাগঞ্জের আওয়াজ
প্রকাশ: ২০২৫-০৯-১১

বিদ্যুৎ বিতরণ ব্যবস্থা উন্নয়ন প্রকল্পের আওতায় সিলেটে বিদ্যুৎ সরবরাহ সাময়িকভাবে বন্ধ থাকবে। সিলেট বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিউবো) বিক্রয় ও বিতরণ বিভাগ-১ ও বিভাগ-২ কর্তৃপক্ষ পৃথক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী শনিবার (১৩ সেপ্টেম্বর) সকাল ৬টা থেকে সকাল ১০টা পর্যন্ত ৩৩/১১ কেভি শেখঘাট উপকেন্দ্রের বিকল্প সোর্স লাইন নির্মাণ কাজের কারণে লাক্কাতুরা ও আম্বরখানা উপকেন্দ্রের ফিডারগুলোর আওতাধীন এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

যেসব এলাকায় বিদ্যুৎ থাকবে না (বিভাগ-১):
লাক্কাতুরা উপকেন্দ্রের আওতায় কাকুয়ারপাড়, এয়ারপোর্ট থানা, বাইশটিলা, ওসমানী বিমানবন্দর এক্সপ্রেস, ধোপাগুল, বনশ্রী, বাদামবাগিচা (আংশিক), পাহাড়িকা, বড় বাজার, লাক্কাতুরা বাজার, মুসলিমপাড়া, মালনীছড়া, বাঁশবাড়ী গলি, রুপসা আ/এ, খাসদবীর, দারুস সালাম মাদ্রাসা রোড, ফরিদাবাদ, সিলভার সিটি, কেওয়াছড়া, হিলুয়াছড়া চা-বাগান, উমদারপাড়া, আলাইবহর, লিলাপাড়া, সাহেবের বাজার, কালাগুল, সালুটিকর ঘাট ও আশপাশ এলাকা।

আম্বরখানা উপকেন্দ্রের আওতায় ইলেকট্রিক সাপ্লাই রোড, রায়হুসেন গলি, মজুমদারী, সৈয়দমুগনী, চৌকিদেখী (উত্তর পাশ), বাদামবাগিচা, পীর মহল্লা, হাউজিং এস্টেট, জালালাবাদ আ/এ, দরগা মহল্লা, চৌহাট্টা, জিন্দাবাজার, বন্দর বাজার, জল্লারপাড়, স্টেডিয়াম মার্কেট, সুবিদবাজার, শাহী ঈদগাহ, টিবিগেইট, উচাসড়ক, কাজিটুলা, মিরবক্সটুলা, তাতিপাড়া ও আশপাশ এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

যেসব এলাকায় বিদ্যুৎ থাকবে না (বিভাগ-২):
অন্যদিকে, একই দিনে সকাল ৭টা থেকে বিকাল ৩টা পর্যন্ত বিভাগ-২ দপ্তরের নিয়ন্ত্রিত ১১ কেভি নয়াসড়ক, নাইওরপুল ও বালুচর ফিডারের আওতাধীন এলাকায় লাইন রক্ষণাবেক্ষণ ও উন্নয়ন কাজ চলবে। এ কারণে কাজীটুলা, নয়াসড়ক, বারুদখানা, হাওয়াপাড়া, চারাদিঘীরপাড়, নাইওরপুল পয়েন্ট, ওসমানি যাদুঘর, ধোপাদিঘীর উত্তরপার, কুমারপাড়া, শাহী ঈদগাহ, বালুচর, শান্তিবাগ আ/এ, সোনার বাংলা আ/এ, আরামবাগ, ফোকাস ও আশপাশ এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

বিদ্যুৎ উন্নয়ন বোর্ড জানিয়েছে, জনগণের নিরাপত্তার স্বার্থে কাজ চলাকালীন সময়ে লাইনকে সচল বলে গণ্য করতে হবে। তবে নির্ধারিত সময়ের আগেই কাজ সম্পন্ন হলে বিদ্যুৎ সরবরাহ চালু করে দেওয়া হবে। সাময়িক অসুবিধার জন্য গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে কর্তৃপক্ষ।

 

error: Content is protected !!