সিলেটসহ দেশের বিভিন্ন এলাকায় মৃদু ভূমিকম্প

: বালাগঞ্জের আওয়াজ
প্রকাশ: ২০২৬-০২-০১

সিলেটসহ বাংলাদেশের বিভিন্ন স্থানে মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে। রিখটার স্কেলে ভূমিকম্পটির মাত্রা ছিল ৩ দশমিক শূন্য। রবিবার (১ ফেব্রুয়ারি) ভোরের দিকে এ কম্পন অনুভূত হয়।

ভারতের ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি (এনসিএস) জানায়, স্থানীয় সময় ভোর ৪টার দিকে ভূমিকম্পটি আঘাত হানে। সংস্থাটির তথ্যমতে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠের প্রায় ২০ কিলোমিটার গভীরে। এর কেন্দ্রস্থলের অবস্থান নির্ধারণ করা হয়েছে ২৪ দশমিক ৮৫ ডিগ্রি উত্তর অক্ষাংশ ও ৯২ দশমিক ০৭ ডিগ্রি পূর্ব দ্রাঘিমাংশে, যা বাংলাদেশের ভূখণ্ডের মধ্যেই অবস্থিত।

এদিকে আন্তর্জাতিক ভূমিকম্প পর্যবেক্ষণ সংস্থা ভলক্যানো ডিসকাভারি জানিয়েছে, রবিবার ভোর ৪টা ২ মিনিটে বাংলাদেশে হালকা মাত্রার একটি ভূমিকম্প আঘাত হানে। সংস্থাটির তথ্য অনুযায়ী, ভূমিকম্পটির কেন্দ্র ছিল সিলেট শহর থেকে প্রায় ২১ কিলোমিটার দূরে এবং এর গভীরতা ছিল আনুমানিক ২০ কিলোমিটার।

ভূমিকম্পটি তুলনামূলকভাবে দুর্বল হওয়ায় কোথাও উল্লেখযোগ্য কম্পন অনুভূত হয়নি বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্রগুলো। এখন পর্যন্ত এই ভূমিকম্পে কোনো ধরনের ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি।

error: Content is protected !!