সিলেটে ১৪ লাখ টাকার ভারতীয় চোরাচালান পণ্যসহ ট্রাক জব্দ

: অনলাইন ডেস্ক
প্রকাশ: ২০২৫-০৭-১৯
ছবি সংগৃহীত

সিলেট নগরীর আম্বরখানা এলাকায় প্রায় ১৪ লাখ টাকার ভারতীয় চোরাচালান পণ্যসহ একটি ট্রাক জব্দ করেছে এয়ারপোর্ট থানা পুলিশ। শনিবার (১৯ জুলাই) সকাল ৭টার কিছু পর ট্রাকটি আটক করা হয়।

পুলিশ জানায়, কোম্পানীগঞ্জ থেকে আসা একটি হলুদ রঙের হাইড্রোলিক ট্রাক (ঢাকা মেট্রো-ট ১৫-১২৮০) বড়শলা বাইপাস পয়েন্টে সিগন্যাল অমান্য করে দ্রুত শহরের দিকে পালিয়ে যায়। পরে আম্বরখানা ফাঁড়ির সামনে ব্যারিকেড দিলে চালক ট্রাকটি মজুমদারী আবাসিক এলাকায় ফেলে রেখে পালিয়ে যায়।

পরে পুলিশ ট্রাকটি উদ্ধার করে তল্লাশি চালিয়ে ৪৫ হাজার ৩৬০ প্যাকেট ভারতীয় ওরিও বিস্কুট (মূল্য প্রায় ৯ লাখ ৭ হাজার ২০০ টাকা) এবং ৯৬ হাজার পিস জিলেট ব্লেড (মূল্য আনুমানিক ৪ লাখ ৮০ হাজার টাকা) জব্দ করে। সবমিলিয়ে জব্দ করা পণ্যের বাজারমূল্য ১৩ লাখ ৮৭ হাজার ২০০ টাকা।

সিলেট মেট্রোপলিটন পুলিশের মিডিয়া শাখার অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, “ঘটনার সঙ্গে জড়িত কাউকে আটক করা সম্ভব হয়নি। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

error: Content is protected !!