সিলেটে করোনার নতুন সাব-ভ্যারিয়েন্টে আরও একজনের মৃত্যু, আক্রান্ত ২৫

: অনলাইন ডেস্ক
প্রকাশ: ২০২৫-০৭-০২

সিলেটে করোনাভাইরাসের নতুন সাব-ভ্যারিয়েন্টে আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার দিবাগত রাতে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। এ নিয়ে সিলেটে নতুন সাব-ভ্যারিয়েন্টে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২ জনে।

বিষয়টি আজ বুধবার (২ জুলাই) দুপুরে নিশ্চিত করেছে সিলেট বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তর

শহীদ শামসুদ্দিন হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. মো. মিজানুর রহমান জানান, মৃত ব্যক্তি মৌলভীবাজার জেলার বাসিন্দা এবং তাঁর বয়স ছিল ৮০ বছর। করোনাভাইরাস ছাড়াও তিনি আরও বিভিন্ন জটিল রোগে আক্রান্ত ছিলেন।

এর আগে গত ২৬ জুন সিলেটে করোনায় আরেকজনের মৃত্যু হয়েছিল।

এদিকে গত ২৪ ঘণ্টায় সিলেটে আরও একজনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। মোট ৪১ জনের নমুনা পরীক্ষায় এই একজনের শরীরে ভাইরাসটি পাওয়া গেছে। এ নিয়ে বর্তমানে সিলেটে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৫ জনে।

  • Sylhet covid update
  • বাংলাদেশ করোনা পরিস্থিতি
  • সিলেট করোনা আপডেট
  • error: Content is protected !!