শিরোনাম

জাতীয় নির্বাচন ও রাজনীতি নিয়ে সাত দল ও এক সংগঠনের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক আজ

: বালাগঞ্জের আওয়াজ
প্রকাশ: ২০২৫-০৯-০২
ছবি: সংগৃহীত

আগামী জাতীয় সংসদ নির্বাচন ও বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনার জন্য প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস আজ মঙ্গলবার (২ সেপ্টেম্বর) বিকেল পাঁচটায় সাতটি রাজনৈতিক দল ও একটি সংগঠনের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করবেন।

প্রধান উপদেষ্টার প্রেস উইং জানায়, রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এ বৈঠক অনুষ্ঠিত হবে এবং এতে অংশ নেবেন সংশ্লিষ্ট দলগুলোর শীর্ষ নেতারা।

বৈঠকে উপস্থিত থাকবেন এবি পার্টি, নাগরিক ঐক্য, গণসংহতি আন্দোলন, গণঅধিকার পরিষদ, এলডিপি, ইসলামী আন্দোলন বাংলাদেশ, জাতীয় গণফ্রন্ট এবং হেফাজতে ইসলাম বাংলাদেশের প্রতিনিধি।

এর আগে গত রোববার প্রধান উপদেষ্টা বিএনপি, জামায়াতে ইসলামী ও এনসিপির নেতাদের সঙ্গে বৈঠক করেন। ধারাবাহিক এসব বৈঠক আসন্ন জাতীয় নির্বাচনের প্রস্তুতির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে।

 

 

 

error: Content is protected !!