শিরোনাম

সিলেটের যেসব এলাকায় ৪ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে

: বালাগঞ্জের আওয়াজ
প্রকাশ: ২০২৬-০৪-১৯
ছবি: সংগৃহীত

রোববার (১৯ এপ্রিল) সিলেট নগরের বিভিন্ন এলাকায় জরুরি রক্ষণাবেক্ষণ ও উন্নয়নমূলক কাজের কারণে সাময়িকভাবে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হয়েছে।

বিদ্যুৎ উন্নয়ন বোর্ড সিলেটের পক্ষ থেকে জানানো হয়, ৩৩/১১ কেভি শেখঘাট উপকেন্দ্রের ৩৩ কেভি সোর্স লাইন নির্মাণ কাজের জন্য সকাল ৬টা থেকে সকাল ১০টা পর্যন্ত এই বিদ্যুৎ বিভ্রাট কার্যকর থাকে।

এর আগে শনিবার (১৮ এপ্রিল) বিক্রয় ও বিতরণ বিভাগ-৪ এর নির্বাহী প্রকৌশলী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, পাঠানটুলা ১১ কেভি ফিডারের আওতাধীন পাঠানটুলা, শ্রাবণী, নিকুঞ্জ, লতিফ মঞ্জিল, পল্লবী আবাসিক এলাকা, মাদিনা মার্কেটসহ আশপাশের এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হয়। পাশাপাশি ১১ কেভি বিমানবন্দর ফিডারের আওতাধীন সুবিদবাজার এলাকার লাভলী রোড, তপোবন আবাসিক এলাকা, বর্ণমালা স্কুল, আল-মদিনা টাওয়ার, মদিনা মার্কেট বাজার, আখরাগলি, বাগবাড়ী, সুরমা আবাসিক এলাকা, লেকসিটি এবং সংলগ্ন এলাকাও এ তালিকায় অন্তর্ভুক্ত ছিল।

বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের সংশ্লিষ্ট কর্মকর্তা জানান, ট্রান্সফরমার মেরামত, সঞ্চালন লাইন উন্নয়নসহ বিভিন্ন জরুরি কাজের জন্য এই চার ঘণ্টার বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হয়। তবে নির্ধারিত সময়ের আগেই কাজ সম্পন্ন হলে তাৎক্ষণিকভাবে বিদ্যুৎ সরবরাহ চালু করা হবে বলেও জানানো হয়।

সাময়িক এই ভোগান্তির জন্য গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সবার সহযোগিতা কামনা করেছে।

 

error: Content is protected !!