মিষ্টি এড়িয়ে চলার পরও কেন ডায়াবেটিস অনিয়ন্ত্রিত, নেপথ্যে কোন কারণ?

: বালাগঞ্জের আওয়াজ
প্রকাশ: ২০২৫-০৯-২২
ছবি সংগৃহীত

মিষ্টিজাতীয় খাবার খেলে রক্তে শর্করার পরিমাণ বেড়ে যায়। তবে কারও কারও ক্ষেত্রে মিষ্টি না খেলেও শর্করা নিয়ন্ত্রণে থাকে না। অজান্তেই শরীরে নানা ধরনের সমস্যা দেখা দেয়, কিন্তু কিছুতেই নিয়ন্ত্রণে আনা যায় না। তখন কী করবেন, তা বুঝে ওঠা কঠিন হয়ে পড়ে। তবে এরও সমাধান রয়েছে। এর পেছনে একাধিক কারণ কাজ করে। তাই কয়েকটি অভ্যাস এড়িয়ে চলতে পারলেই দ্রুত সুস্থ হওয়া সম্ভব।

অনেক সময় শরীরে কোনো সংক্রমণ হলে রক্তে শর্করার পরিমাণ বেড়ে যায়। বিশেষ করে সর্দি, কাশি ও জ্বরের সময় ইনসুলিন সঠিকভাবে কাজ করে না। আবার অলস জীবনযাপন কিংবা স্থূলতাও রক্তে শর্করা নিয়ন্ত্রণের বাইরে যাওয়ার অন্যতম কারণ।

শরীরিক ক্লান্তি, উদ্বেগ ও অনিদ্রাও সুগার বৃদ্ধির কারণ হতে পারে। একই সঙ্গে কিছু ওষুধও শর্করার মাত্রা বাড়িয়ে তোলে। এর মধ্যে স্টেরয়েড অন্যতম, যা সাধারণত আর্থ্রাইটিস বা হাঁপানির চিকিৎসায় ব্যবহৃত হয়। এছাড়া অবসাদ কমানোর ওষুধ কিংবা গর্ভনিরোধকও রক্তে শর্করার মাত্রা বাড়াতে পারে।

চিকিৎসকের মতে, যেসব খাবারের গ্লাইসেমিক ইনডেক্স বেশি, সেগুলো রক্তে শর্করা বাড়ায়। যেমন—পাউরুটি ও আলুতে প্রচুর কার্বোহাইড্রেট থাকে। তাছাড়া প্রক্রিয়াজাত খাবারে অতিরিক্ত শর্করা ও ফ্যাট থাকে। তাই ডায়েটে এসব খাবারের আধিক্য থাকলে মিষ্টি না খেলেও রক্তে শর্করার মাত্রা বেড়ে যেতে পারে।

 

error: Content is protected !!