শিরোনাম

সৌদি মদিনা বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতার সুযোগ পেলেন তিন বাংলাদেশি আলেম

: বালাগঞ্জের আওয়াজ
প্রকাশ: ২০২৫-০৯-১৩
ছবি: সংগৃহীত

 

সৌদি আরবের মর্যাদাপূর্ণ মদিনা ইসলামী বিশ্ববিদ্যালয়ে শিক্ষক হিসেবে নিয়োগ পেয়েছেন তিনজন বাংলাদেশি আলেম। গত এক সপ্তাহে পর্যায়ক্রমে খণ্ডকালীন শিক্ষক হিসেবে দায়িত্ব গ্রহণ করেন তারা।

সর্বশেষ নিয়োগ পাওয়া মাওলানা শরীফ আহমাদ আল মাদানি জানান, তার সঙ্গে মাওলানা এরশাদুর রহমান ও মাওলানা মোশাহিদ দেওয়ানও বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগে পাঠদান করছেন।

মাওলানা শরীফ আল মাদানি হবিগঞ্জের মাধবপুরের বাসিন্দা। তিনি হাদিস বিভাগে শিক্ষকতা করবেন। দীর্ঘ ১২ বছর ধরে মসজিদে নববী একাডেমিতে শিক্ষকতা করছেন এবং বর্তমানে পিএইচডি গবেষণায় নিয়োজিত।

মাওলানা এরশাদুর রহমান কক্সবাজারের টেকনাফের পশ্চিম পানখালী গ্রামের সন্তান। তিনি আরবি ভাষা শিক্ষা ইনস্টিটিউটে পাঠদান করছেন। আরবি ভাষা বিভাগ থেকে অনার্স ও এমফিল শেষ করে বর্তমানে পিএইচডি করছেন। তার এমফিল গবেষণায় প্রথমবারের মতো বাংলা ভাষার ওপর একাডেমিক গুরুত্ব দেওয়া হয়।

অন্যদিকে, নারায়ণগঞ্জের মাওলানা মোশাহিদ দেওয়ান শরিয়াহ বিভাগে শিক্ষকতা করছেন। সৌদি শিক্ষা মন্ত্রণালয়ের স্কলারশিপে উচ্চশিক্ষার জন্য মদিনায় যান তিনি। বর্তমানে ভাষাতত্ত্ব বিভাগে এমফিল গবেষণার শেষ পর্যায়ে রয়েছেন।

বাংলাদেশি তিন আলেমের এই অর্জন প্রবাসী শিক্ষার্থীদের জন্য অনুপ্রেরণার দৃষ্টান্ত হয়ে উঠেছেন।

 

 

 

 

error: Content is protected !!