শিরোনাম

স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক বাতিল, অধ্যাদেশ জারি

: বালাগঞ্জের আওয়াজ
প্রকাশ: ২০২৫-০৮-১৯

দলীয় প্রতীকে স্থানীয় সরকার নির্বাচন আর হবে না। এ জন্য প্রতীক বরাদ্দের ধারাগুলো বাতিল করে সরকার একটি অধ্যাদেশ জারি করেছে।

সোমবার (১৮ আগস্ট) রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন স্বাক্ষরিত ওই অধ্যাদেশ আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয় থেকে প্রকাশ করা হয়। পরদিন মঙ্গলবার (১৯ আগস্ট) বিষয়টি প্রকাশ্যে আসে।

এর আগে গত ১ জুলাই স্থানীয় সরকার মন্ত্রণালয় দলীয় প্রতীক বাতিলের লক্ষ্যে চারটি পৃথক অধ্যাদেশের খসড়া মন্ত্রিপরিষদ বিভাগে পাঠায়। পরে ২৪ জুলাই উপদেষ্টা পরিষদের অনুমোদন এবং লেজিসলেটিভ ও সংসদবিষয়ক বিভাগের সম্মতির পর তা গেজেট আকারে প্রকাশিত হয়।

উল্লেখ্য, ২০১৫ সালে আওয়ামী লীগ সরকারের সময় স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক চালু করা হয়। তবে শুরু থেকেই বিভিন্ন রাজনৈতিক দল ও নির্বাচন বিশেষজ্ঞরা এই ব্যবস্থা বাতিলের দাবি জানিয়ে আসছিলেন।

অন্তর্বর্তী সরকারের গঠিত নির্বাচনব্যবস্থা সংস্কার কমিশন এবং স্থানীয় সরকার সংস্কার কমিশনও দলীয় প্রতীক বাদ দেওয়ার সুপারিশ করে।

সংশ্লিষ্টরা মনে করছেন, দলীয় প্রতীক বাতিল হলে রাজনৈতিক দলের সঙ্গে সরাসরি সম্পৃক্ত নন—এমন অনেক যোগ্য ব্যক্তিও স্থানীয় সরকার নির্বাচনে অংশ নিতে উৎসাহিত হবেন।

error: Content is protected !!