সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আখলুছ মিয়া (৪০) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। রোববার (২২ জুন) সন্ধ্যায় উপজেলার দোহালিয়া ইউনিয়নের পানাইল পুরানপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত আখলুছ মিয়া পেশায় একজন বাসচালক। তিনি ওই গ্রামের মৃত আব্দুল আহাদের ছেলে।
স্থানীয়দের বরাতে জানা গেছে, সন্ধ্যায় আখলুছ মিয়া নিজের নির্মাণাধীন ঘরে বৈদ্যুতিক বাল্ব লাগাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন। এ সময় তিনি মেঝেতে পড়ে যান। পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে দ্রুত ছাতক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
