সাইবার সুরক্ষা অধ্যাদেশ, ২০২৫ অনুযায়ী অনলাইন জুয়া ও বেটিং বন্ধে দেশব্যাপী অভিযান চালাচ্ছে সিআইডি। এখন পর্যন্ত এক হাজারের বেশি মোবাইল ব্যাংকিং এজেন্টকে জুয়ার লেনদেনে জড়িত থাকার প্রমাণ মিলেছে। তাদের বিরুদ্ধে আইনগত পদক্ষেপ নিতে তালিকা বাংলাদেশ ব্যাংকে পাঠানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, অনলাইন জুয়া মোবাইল অ্যাপ, ওয়েবসাইট ও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ছে, যা আর্থিক ক্ষতির পাশাপাশি সামাজিক বিপর্যয়ও ডেকে আনছে।
আইন অনুযায়ী, এ অপরাধে দুই বছর জেল, ১ কোটি টাকা জরিমানা বা উভয় দণ্ড হতে পারে।
সিআইডি সকলকে সচেতন থাকতে এবং সন্দেহভাজন তথ্য জানাতে সাইবার পুলিশ সেন্টারে যোগাযোগের অনুরোধ জানিয়েছে।
হটলাইন: ০১৩২০০১০১৪৬, ০১৩২০০১০১৪৭, ০১৩২০০১০১৪৮
