জুলাই আন্দোলনের স্মরণে এবং ‘জুলাই ফ্রি ইন্টারনেট ডে’ ঘোষণার অংশ হিসেবে আগামী শুক্রবার (১৮ জুলাই) দেশের সকল মোবাইল ফোন গ্রাহক বিনামূল্যে ১ জিবি করে ইন্টারনেট ডেটা পাবেন, যার মেয়াদ থাকবে পাঁচ দিন।
বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) জানিয়েছে, সরকার ঘোষিত ‘জুলাই স্মরণ সপ্তাহ’-এর অংশ হিসেবে মোবাইল গ্রাহকদের সম্মান জানাতে এ বিশেষ ফ্রি ডেটা অফার চালু করা হয়েছে। এ বিষয়ে গত ৯ জুলাই মোবাইল অপারেটরগুলোকে নির্দেশনা দেওয়া হয়।
ফ্রি ইন্টারনেট ব্যবহারের জন্য গ্রাহকদের নিজ নিজ মোবাইল অপারেটরের নির্ধারিত কোড ডায়াল করতে হবে।
গ্রামীণফোন (জিপি): *121*1807#
রবি:*4*1807#
বাংলালিংক: *121*1807#
টেলিটক: *111*1807#
উক্ত কোড ডায়াল করলেই গ্রাহকরা ফ্রি ১ জিবি ইন্টারনেট উপভোগ করতে পারবেন।
