শিরোনাম

সিলেট ওসমানী বিমানবন্দরের রানওয়েতে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

: বালাগঞ্জের আওয়াজ
প্রকাশ: ২০২৫-১০-০৯
ছবি সংগৃহীত

সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়ে এলাকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার (৮ অক্টোবর) রাত আনুমানিক ১০টার দিকে বিমানবন্দরের রানওয়ে-১১ নম্বর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। পরে মৃতদেহটি ময়নাতদন্তের জন্য সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।

নিহত যুবকের নাম মো. সুমন আহমদ। তিনি এয়ারপোর্ট থানার লালবাগ এলাকার বাসিন্দা বাচ্চু মিয়ার ছেলে।

বিমানবন্দর থানা পুলিশ জানিয়েছে, সুমন আহমদ কী কারণে ওই এলাকায় গিয়েছিলেন তা এখনো নিশ্চিতভাবে জানা যায়নি। তদন্তের মাধ্যমে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

error: Content is protected !!