সিলেট-সুনামগঞ্জে বন্যার আশঙ্কা, বাড়ছে নদ-নদীর পানি

: বালাগঞ্জের আওয়াজ
প্রকাশ: ২০২৬-০৬-২৮
ছবি : সংগৃহীত

সিলেট ও সুনামগঞ্জে নদ-নদীর পানির স্তর ধারাবাহিকভাবে বৃদ্ধি পাওয়ায় বন্যার আশঙ্কা দেখা দিয়েছে। এরই মধ্যে সিলেটের ফেঞ্চুগঞ্জ পয়েন্টে কুশিয়ারা নদীর পানি বিপৎসীমা অতিক্রম করেছে। ফলে নদীসংলগ্ন নিম্নাঞ্চলে স্বল্পমেয়াদি বন্যা দেখা দিতে পারে বলে জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র।

রোববার (২৮ জুন) প্রকাশিত বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের সর্বশেষ নদ-নদীর পরিস্থিতি ও পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদন অনুযায়ী, ফেঞ্চুগঞ্জ স্টেশনে কুশিয়ারা নদীর পানি বর্তমানে বিপৎসীমার ৪ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। অন্যদিকে, সুনামগঞ্জের মারকুলি পয়েন্টে কুশিয়ারা নদীর পানি সতর্কসীমায় অবস্থান করছে।

পূর্বাভাসে আরও বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় উত্তর-পূর্বাঞ্চলের সুরমা ও কুশিয়ারা নদীর পানির স্তর বৃদ্ধি পেয়েছে। আগামী তিন দিনও এই প্রবণতা অব্যাহত থাকতে পারে। আগামী ৭২ ঘণ্টার মধ্যে সিলেট ও সুনামগঞ্জ জেলার কয়েকটি পর্যবেক্ষণ পয়েন্টে নদীর পানি বিপৎসীমা অতিক্রম করার সম্ভাবনা রয়েছে।

এ পরিস্থিতিতে নদী তীরবর্তী ও নিম্নাঞ্চলগুলোতে স্বল্পমেয়াদি বন্যা সৃষ্টি হতে পারে বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সতর্কতা জারি করেছে।

error: Content is protected !!