শিরোনাম

৪৯তম বিশেষ বিসিএস: সাধারণ শিক্ষা ক্যাডারে ৬৮৩ প্রভাষক নিয়োগ

: বালাগঞ্জের আওয়াজ
প্রকাশ: ২০২৫-০৭-২১
ছবি সংগৃহীত

সরকারি সাধারণ কলেজ ও শিক্ষক প্রশিক্ষণ কলেজে প্রভাষক নিয়োগের জন্য ৪৯তম বিসিএস (বিশেষ) পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)। সোমবার (২১ জুলাই) এ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।

বিজ্ঞপ্তি অনুযায়ী, সরকারি কলেজে ৬৫৩টি এবং শিক্ষক প্রশিক্ষণ কলেজে ৩০টি—মোট ৬৮৩টি শূন্য পদে প্রভাষক নিয়োগ দেওয়া হবে।

বিভাগভিত্তিক শূন্য পদের মধ্যে বাংলা বিভাগে সবচেয়ে বেশি ৬১টি পদ রয়েছে। এরপর রয়েছে রাষ্ট্রবিজ্ঞানে ৫৫টি, ইংরেজিতে ৫০টি, অর্থনীতিতে ৪০টি, ইসলামের ইতিহাস ও সংস্কৃতিতে ৩২টি, দর্শনে ও রসায়নে ৩০টি করে পদ।

উল্লেখ্য, সরকারি কলেজে শিক্ষক সংকট নিরসনে বিশেষ বিসিএস আয়োজনের উদ্যোগ নেয়া হয়েছে। শিক্ষা মন্ত্রণালয়ের তথ্যমতে, বর্তমানে সরকারি কলেজগুলোতে প্রায় সাড়ে তিন হাজার শিক্ষক পদ শূন্য রয়েছে।

error: Content is protected !!