শিরোনাম

সিলেট ত্যাগ করলেন আইসিটি-২-এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরী

: বালাগঞ্জের আওয়াজ
প্রকাশ: ২০২৬-০৪-১৩

রুকন ডেভেলপমেন্ট ফাউন্ডেশন ইউকে’র উদ্যোগে বালাগঞ্জে ‘আত্ব-তাকওয়া’ মেটারনিটি ক্লিনিকের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে যোগদান শেষে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ (ICT-2), বাংলাদেশের চেয়ারম্যান ও ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা মাননীয় বিচারপতি নজরুল ইসলাম চৌধুরী সিলেট ত্যাগ করেছেন।

সোমবার (১৩ এপ্রিল) রাত প্রায় ৯টায় সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে ঢাকার উদ্দেশে রওয়ানা হন তিনি। বিদায়লগ্নে উপস্থিত ছিলেন সিলেটের সিভিল জজ মো. রবিউল হাসান, বালাগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. মেহেদী হাসান, রুকন ডেভেলপমেন্ট ফাউন্ডেশন ইউকে’র চেয়ারম্যান আলী আহমদ নেছাওর, ‘আত্ব-তাকওয়া’ প্রজেক্টের সেক্রেটারি মোহাম্মদ মুজিবুর রহমান আছকির, বালাগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সহসভাপতি সাংবাদিক শাহ মো. হেলাল প্রমূখ।
এর আগে একই দিন দুপুরে তিনি বালাগঞ্জ উপজেলার শিওরখাল গ্রামে তাঁর নিজ বাসভবনে ব্যক্তিগত সফর করেন। এসময় গ্রামবাসীর সাথে কুশল বিনিময় করেন।

উল্লেখ্য, এর পূর্বে ১২ এপ্রিল বালাগঞ্জ উপজেলার দেওয়ান বাজার ইউনিয়নের মুক্তারপুর (রুগনপুর) এলাকায় নির্মাণাধীন ‘আত্ব-তাকওয়া’ মেটারনিটি ক্লিনিকের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ করেন।

 

 

error: Content is protected !!