রতনপুর-কান্দিগাঁও যুবসমাজের আয়োজনে পর্তুগাল প্রবাসী জামিল আহমদ সংবর্ধিত

: বালাগঞ্জের আওয়াজ
প্রকাশ: ২০২৫-০৭-১৫

 

বালাগঞ্জ উপজেলার রতনপুর গ্রামে এক আনন্দঘন ও আবেগময় পরিবেশে পর্তুগাল প্রবাসী, মাদ্রাসা বাজার যুবসমাজের অন্যতম সদস্য ও সাবেক ছাত্রনেতা জামিল আহমদকে সংবর্ধনা দেওয়া হয়েছে।

মঙ্গলবার (১৫ জুলাই) সন্ধ্যায় রতনপুরস্থ রওযাতুল উলুম মহিলা মাদ্রাসা মিলনায়তনে এই ব্যতিক্রমধর্মী সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে রতনপুর-কান্দিগাঁও যুবসমাজ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সুহেল বারী এবং সঞ্চালনা করেন মাওলানা ইকবাল মাহমুদ। পুরো আয়োজনজুড়ে ছিল আন্তরিকতা, শ্রদ্ধা ও ভালোবাসার এক অসাধারণ মেলবন্ধন।

এ সময় মাদ্রাসা বাজার যুবসমাজসহ আশপাশ এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার যুবকরা উপস্থিত হয়ে অনুষ্ঠানে প্রাণের ছোঁয়া এনে দেন।

অনুষ্ঠানে সংবর্ধিত অতিথি জামিল আহমদ ছাড়াও বক্তৃতা করেন—আব্দুল জলিল মখন, শাহ মোঃ হেলাল, এসএম সাবের, ছালেহ আহমদ, অলিদ খান, জুমাল আহমদ, সাদিকুর রহমান, আশরাফুল ইসলাম, ফখরুল ইসলাম, আব্দুল কাইয়ুম, রায়হান আহমদ এবং ডালিম আহমদ।

বক্তারা বলেন, প্রবাসে অবস্থান করেও জামিল আহমদ যেভাবে দেশের মানুষের পাশে দাঁড়ান এবং এলাকার উন্নয়নমূলক কর্মকাণ্ডে যুক্ত থাকেন, তা সত্যিই প্রশংসনীয়। তাঁরা বলেন, এ ধরনের আয়োজন প্রবাসী ও দেশের মানুষের সম্পর্ককে আরও গভীর করে তোলে।

অনুষ্ঠানে সংবর্ধিত জামিল আহমদ আবেগঘন কণ্ঠে বলেন,“আপনাদের এই সম্মান, ভালোবাসা ও দোয়া আমাকে নতুন করে অনুপ্রাণিত করেছে। আমি সবসময় আমার এলাকার মানুষের পাশে থাকার চেষ্টা করেছি, ইনশাআল্লাহ আগামীতেও পাশে থাকব।

 

অনুষ্ঠানের শেষ পর্বে মাওলানা আমিনুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠিত হয় বিশেষ মোনাজাত। এরপর সংবর্ধিত অতিথিকে তুলে দেওয়া হয় একটি সম্মাননা ক্রেস্ট।

 

error: Content is protected !!