স্বাস্থ্যকর উপায়ে ওজন বাড়াতে নিয়মিত খেতে পারেন এই ৭টি খাবার

: বালাগঞ্জের আওয়াজ
প্রকাশ: ২০২৫-১০-১৫
ছবি সংগৃহীত

বয়স ও উচ্চতার সঙ্গে ওজন না বাড়লে অনেকেই অস্বস্তি অনুভব করেন। কম ওজনের কারণে নানা সময়ে শুনতে হয় কটূ মন্তব্য, আর এতে আত্মবিশ্বাসও কমে যায়। সহজেই শরীর দুর্বল হয়ে পড়ে, অনেকেই এতে হতাশায় বা হীনমন্যতায় ভোগেন।

তবে হতাশ না হয়ে আগে জানতে হবে—ওজন না বাড়ার পেছনে আসল কারণ কী। অনেক সময় থাইরয়েডজনিত সমস্যা, বিশেষ করে হাইপারথাইরয়েডিজম, ডায়াবেটিস বা হজমের জটিলতা থাকলে ওজন বাড়তে চায় না। এসব সমস্যা না থাকলে খাদ্যতালিকায় কিছু পরিবর্তন আনলেই স্বাস্থ্যকর উপায়ে ওজন বাড়ানো সম্ভব। নিয়মিত নিচের ৭টি খাবার খেলে সহজেই পার্থক্য বোঝা যাবে—

১. ডিম
প্রতিদিন তিন থেকে চারটি ডিম খাওয়ার অভ্যাস করুন। এতে থাকা প্রোটিন, চর্বি ও উপকারী ক্যালরি শরীরে শক্তি জোগায় এবং দ্রুত ওজন বাড়াতে সাহায্য করে। তবে সবসময় সেদ্ধ ডিমই খাওয়া উচিত। মাঝে মাঝে বৈচিত্র আনতে ভাজা ডিমও খেতে পারেন।

২. ভাতের মাড়
ভাতের মাড় শক্তি ও ক্যালরিতে ভরপুর। ভাত ছেঁকে নেওয়ার পর সেই মাড়টুকু সংরক্ষণ করে অল্প লবণ মিশিয়ে পান করতে পারেন। এটি শরীরকে শক্তি দেয় এবং ওজন বাড়াতে সহায়তা করে।

৩. শুকনো ফল
ওজন বাড়ানোর সবচেয়ে সহজ ও কার্যকর উপায় হলো শুকনো ফল খাওয়া। কাজুবাদাম, কিশমিশ, খেজুর, আমণ্ড ইত্যাদি শুকনো ফলে প্রচুর ক্যালরি ও পুষ্টি থাকে। প্রতিদিন সকালে নাশতার সঙ্গে ১০-১২টি শুকনো ফল খেলে অল্প সময়েই ওজন বাড়বে।

৪. পিনাট বাটার
পিনাট বাটার উচ্চ ক্যালরিযুক্ত খাবার। প্রতিদিন একবার করে পাউরুটি বা বিস্কুটের সঙ্গে খানিকটা পিনাট বাটার খেলে ওজন বাড়ে। শিশুদের ক্ষেত্রেও এটি উপকারী—পাউরুটির সঙ্গে পিনাট বাটার মেখে খাওয়াতে পারেন।

৫. তাজা ফল
সকালের নাশতায় মিষ্টিজাতীয় ফল যেমন কলা, আপেল, আঙুর বা নাশপাতি রাখুন। এসব ফলে রয়েছে প্রচুর ক্যালরি, যা স্বাস্থ্যকর উপায়ে ওজন বৃদ্ধিতে সাহায্য করে।

৬. আলু
আলু ওজন বাড়ানোর অন্যতম কার্যকর খাবার। এতে প্রচুর কার্বোহাইড্রেট ও কমপ্লেক্স সুগার রয়েছে, যা ওজন বৃদ্ধিতে সহায়ক। প্রতিদিন দুই বেলা খাবারের সঙ্গে সেদ্ধ আলু খেতে পারেন। চাইলে অলিভ অয়েলে ভাজা আলুর চিপস বানিয়ে স্ন্যাকস হিসেবেও খেতে পারেন।

৭. সবজি ও ডাল
প্রতিদিন ভারী খাবারের পরিবর্তে মাঝে মাঝে সবজি ও ডাল রাখুন। বিশেষ করে আলু, গাজর, শিমের মতো সবজি এবং বিভিন্ন ধরনের ডাল ওজন বাড়াতে কার্যকর ভূমিকা রাখে।

 

error: Content is protected !!